বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা খেলা

সাকিবকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ক্রীড়া উপদেষ্টা


ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও ক্রিকেটার সাকিব আল হাসান।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:২২ অপরাহ্ণ

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবার সাকিবের নির্বাচন করা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন ক্রীড়া উপদেষ্টা।

আজ সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাকিবের দলে ফেরা নিয়ে তার সঙ্গে যেসব কথা হয়েছিল তা প্রকাশ করেছেন আসিফ মাহমুদ।

সাকিবের লেখার উদ্ধৃতি দিয়ে ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘ভাইয়া, আমাকে (সাকিব) জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।’

এরপরই অসিফ লিখেছেন, ‘‘You know who.’ যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই উঠে না। বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে? আইন সবার জন্য সমান, Face it. (এটা মোকাবেলা করুন)’’

মূলত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক এমপি সাকিব আল হাসান। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন তিনি।

গতকাল রোববার ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাকিব হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন আপা।’ হাসিনার সঙ্গে তোলা নিজের একটি ছবিও দেন সাকিব।

সাকিবের পোস্টের কিছুক্ষণ পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি পোস্ট করেন, যা ফেসবুকে যা সাড়া ফেলে সকলের মাঝে।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন। আসিফের এই পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্যকারীরা সাকিবের প্রতি ক্ষোভ জানিয়েছে।’

আসিফ মাহমুদের এই পোস্টের পর তার পাল্টা জবাবে আরেকটি পোস্ট করেছেন সাকিব। ফেসবুকে সাকিব লিখেছেন, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে, তার  জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না!’

স্ট্যাটাসটা সাকিব শেষ করেছেন এই কথা লিখে, ‘ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

এবার সাকিবের পোস্টের জবাব দিতে মুখ খুললেন আসিফ মাহমুদ। গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলতে দেশে আসতে চেয়েছিলেন সাকিব। সে সময় সরকারের পক্ষ থেকে গ্রিন সিগনাল পেয়ে দুবাই পর্যন্ত আসলেও দেশে ফেরা হয়নি তার। সেই সময়ের কিছু ঘটনার কথায় পোস্টে উল্লেখ করেছেন ক্রীড়া উপদেষ্টা।

 

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সাকিব আল হাসান। সেই নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যও হন তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে।

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিবের ব্যবসায় হাতেখড়ি রেস্টুরেন্টের মাধ্যমে। এরপর ধীরে ধীরে পুঁজিবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। সবশেষ যুক্ত হন ফুটওয়্যার ও ই-কমার্স ব্যবসায়। মোনার্ক মার্ট সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান।

আরও পড়ুন: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ: সাকিবের বিরুদ্ধে তদন্তে দুদকের নতুন কমিটি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর