বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা রাজধানী

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ২৪৪ নেতাকর্মী আটক


আজ রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে ২৪৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ককটেল ও ব্যানার জব্দ করা হয়।

আজ বুধবার বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে। বিকেলে এমনই একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় গোয়েন্দা পুলিশ তা নস্যাৎ করে দেয়। এখন পর্যন্ত ২৪৪ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মিছিলের ব্যানারও জব্দ করা হয়েছে। ডিএমপির ধারাবাহিক অভিযান আগে এই ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’

আটককৃতরা কোন এলাকার নেতাকর্মী জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা যাচাই-বাছাই করছি। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে আটক হওয়া অধিকাংশ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে এসেছে।’

‎দুর্গাপূজাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষে আওয়ামী লীগ এই মিছিল করেছে কি না জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে এমন মিছিলে তথ্য নেই। আসলে নির্বাচনকে সামনে রেখে নতুন করে তারা সক্রিয় হচ্ছে।’

আরও পড়ুন: ছাত্র-জনতার ওপর হেলিকপ্টার দিয়ে বোম্বিং করতে চেয়েছিলেন হাসিনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর