, | |

মূলপাতা বিএনপি

জাতীয় পার্টি কি ভারতের কোনো রাজনৈতিক দল, প্রশ্ন রিজভীর


জি এম কাদের ও রুহুল কবির রিজভী।
প্রকাশের সময় :২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩১ : অপরাহ্ণ

আওয়ামী ফ্যাসিবাদের সমর্থক জাতীয় পার্টির চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু তাই নয়, জাতীয় পার্টি ভারতের কোনো রাজনৈতিক দল কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরামার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘২০২৪ সালের নির্বাচনের আগে জি এম কাদের ভারতে গেলেন। তখন সাংবাদিকরা তাকে (জি এম কাদের) প্রশ্ন করলেন যে, আপনার সঙ্গে কী কথা হলো। তখন জিএম কাদের বলেছেন যে, ওদের (ভারত) পারমিশন ছাড়া কিছু বলতে পারব না। এই হচ্ছে জাতীয় পার্টি। আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল? নাকি বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড? এই আপনাদের নীতি এবং আদর্শ? এই আপনাদের চরিত্র?’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা কোনো মব সংস্কৃতিতে বিশ্বাস করি না। কে রাজনীতি করবে কি করবে না, সেটা আইনের ব্যাপার। এটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করেনি এবং বিএনপি উশৃংখল জনতাতন্ত্রে বিশ্বাসী নয়। কিন্তু বিএনপির তো একটা এনালাইসিস আছে যে, জাতীয় পার্টির ভূমিকা কি ছিল। আরও অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল।’

রিজভী বলেন, ‘ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে, কারা ১৬ বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে। কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব পালন করেছে, তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা একটা কুলিং টাইম চান। ২০০৮-২০০৯ সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনা দুই বছরের একটা কুলিং টাইম দিয়েছেন। তারপরে টর্চার করেছেন। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসের? আর টর্চার-ই বা কিসের?’

জাতীয় পার্টিকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যারা ফ্যাসিবাদকে সমর্থন ও ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। জনগণ তাদের বিচার দেখতে চায়।’

জাতীয় পার্টির মহাসচিবের এক বক্তব্যকে উল্লেখ করে রিজভী বলেন, ‘জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন যে, জাতীয় পার্টির দায় এখন বিএনপিকে নিতে হবে। আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয়, তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরু গুম হয়, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন ছাত্র নেতা এবং যুব নেতারা গুম হয়, তখন জাতীয় পার্টি কোথায় ছিল?’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘যখন ২০১৪ এর নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর-বিড়াল এবং গরু-ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নির্বাচনে যাবো না যাবো না করতে করতে আপনারা (জাতীয় পার্টি) আপনারা (আওয়ামী লীগ) গেলেন। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়ার পর প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়। বিএনপি নির্বাচনে আসুক, সেটা শেখ হাসিনা চায়নি। সেদিন জাতীয় পার্টি কী ভূমিকা রেখেছে?’

আরও পড়ুন: ১৬ বছর ধরে লন্ডনে যে রুমে বসে চলছে তারেক রহমানের রাজনীতি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর