, | |

মূলপাতা রাজধানী

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আগুন


আজ সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
প্রকাশের সময় :৩০ আগস্ট, ২০২৫ ৬:৩৩ : অপরাহ্ণ

রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গণঅধিকার পরিষদসহ কয়েকটি দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

এর আগে আজ সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দলটির নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে। এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়।

এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় সংঘর্ষ চলছে। পরিস্থতি নিয়ন্ত্রণে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।

জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে কুশপুত্তলিকা দাহ করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আগুন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেলে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।

আরও পড়ুন:

নুরের নাকের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন

জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে যা বললেন অ্যাটর্নি জেনারেল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর