, | |

মূলপাতা রাজধানী

রাজধানীতে জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ


জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০২৫ ৮:০৯ : অপরাহ্ণ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছেন। আর গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির নেতাকর্মীরাই ইট-পাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেছে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাতীয় পার্টি ও লীগের সন্ত্রাসীরা হামলা করেছে।

গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের দোসরদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়া যাওয়ার পথে জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সময় পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে ৩০০-৪০০ লোক ছিল। আমাদের ধারণা জাতীয় পার্টি ছাড়াও সেখানে আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছিল।

 

তিনি আরও জানান, এ ঘটনায় আমাদের ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের অনেককে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে হামলার বিষয়ে জাতীয় পার্টির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারে ‘ভাষাহীন’ ফজলুর রহমান!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর