তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির পর এবার শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সড়ক অবস্থান নেন তারা। এ সময়ের বুয়েট প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদও জানানো হয়।
অবরোধ চলাকালে বুয়েট শিক্ষার্থীরা ‘চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর’; ‘ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড’; ‘অ্যাকশান টু অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান’; ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ নানা স্লোগান দেন।
এদিকে শাহবাড় মোড় অবরোধের ফলে আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বনানী ও টেকনিক্যাল মোড়ে দুটি আন্দোলনের কারণে সকাল থেকেই যানজট দেখা দেয় রাজধানীতে। বিকেলের এই অবরোধের ফলে ভোগান্তি আরও বাড়ে।
এর আগে গতকাল ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধের পর শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। এতে শাহবাগসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি, বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া, প্রকৌশল খাতে তিন দফা সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠন করার বিষয়েও দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো-
১. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।
২. ১০ম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা
