, | |

মূলপাতা আইন-আদালত

তৌহিদ আফ্রিদির অপকর্মের ভয়ংকর তথ্য দিলেন বন্ধু রাহী


তৌহিদ আফ্রিদি ও তানভীর রাহী
প্রকাশের সময় :২৬ আগস্ট, ২০২৫ ১০:২৩ : অপরাহ্ণ

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার নানা অপকর্মের কথা প্রকাশ করতে শুরু করেছেন ‘বন্ধু’ তানভীর রাহী। এই কনটেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ সাক্ষাৎকারে আফ্রিদির অপকর্মের ভয়ংকর তথ্য দেন।

এক সময় আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু বলে সবার কাছে পরিচিত ছিলেন তানভীর রাহী। তার দাবি, আফ্রিদিকে তিনি বাঘের মতো ভয় পান। তিনিসহ দেশের অনেক কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার বলেও দাবি রাহীর।

সম্প্রতি রাহীর একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেন, ‘ক্যামেরার সামনে আফ্রিদি একরকম, কিন্তু ব্যক্তিজীবনে সম্পূর্ণ ভিন্ন মানুষ। ক্যামেরার বাইরে সে ভয়ংকর একজন লোক। ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকেই আফ্রিদির বিরোধিতা করেছিলেন। সে সময় তার ক্ষোভের শিকার হন রাহীও। তিনি বলেন, ‘রাগ উঠলে আফ্রিদি বেল্ট খুলে আমাদের কুত্তার মতো পেটাতো, যেন আমরা মানুষ না, পোষা জন্তু! বিভিন্ন সময় আফ্রিদি কনটেন্ট ক্রিয়েটরদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য বা রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে ফোন করাতেন।’

রাহী বলেন, ‘যখন ওর (আফ্রিদি) মনে হতো কেউ তার বিরুদ্ধে কাজ করছে, তখন ফোন করতো। ক্ষমতা দেখাতো। আন্দোলনের দুই-তিন মাস পর এক রাতে আমাকে ভিডিও কল দেয়। ভয় পেয়ে যাই। ফোন ধরার পর বলে, তোর সঙ্গে একজনের কথা বলাবো, সে শিগগিরই দেশের বড় মাপের কেউ হবে। এরপর ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। পরে বলে, বুঝছিস আমার অবস্থানটা? সাবধানে থাকিস।’

৫ আগস্টের পরও দেশে ভালোই ছিলেন আফ্রিদি, এমনটাই দাবি রাহীর। ‘বন্ধু’র চরিত্র প্রসঙ্গে রাহী বলেন, ‘তার মনুষ্যত্ব নেই, শুধু প্রতিশোধের চিন্তা। কারে কারে ধরবে, কারে কারে মারবে-এই চিন্তাই তার মাথায়। আল্লাহ কখনো এমন মানুষকে ছাড় দেন না।’

গত ২৪ আগস্ট রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় বর্তমানে তিনি পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

আরও পড়ুন: কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ৫ দিনের রিমান্ডে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর