, | |

মূলপাতা আইন-আদালত

সাবেক ডিবিপ্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত


ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ।
প্রকাশের সময় :১৮ আগস্ট, ২০২৫ ১২:০৫ : অপরাহ্ণ

ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ জন কর্মকর্তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) অনুযায়ী পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সাময়িক বরখাস্ত হওয়া সাবেক ডিবিপ্রধান হারুন ছাড়া বাকি কর্মকর্তারা হলেন-ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডিশনাল ডিআইজি) সঞ্জিত কুমার রায়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (ঢাকা বর্তমানে অ্যাডিশনাল ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রামে সংযুক্ত) রিফাত রহমান শামীম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (সাবেক উপ-পুলিশ কমিশনার, ডিএমপি), খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসান আরাফাত, রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, রাজশাহী সারদা বাংলাদেশ পুলিশ একাডেমি পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, এপিবিএনের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন, রাজশাহীতে সংযুক্ত রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মূখার্জী, রাজশাহীতে সংযুক্ত রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আয়েশা সিদ্দিকা, কক্সবাজার উখিয়া ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, ঢাকা পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, ঢাকা পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ দালাল, বরিশাল বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাশেদুল ইসলাম, ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, রংপুর মেট্রোপলিটনের বর্তমানে এটিইউর ও সাবেক উপ-পুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন, ডিআইজি (কমান্ড্যান্ট) মহা. আশরাফুজ্জামান।

আরও পড়ুন: আ.লীগের আমলে পাচারকৃত ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির খোঁজ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর