, | |

মূলপাতা বিএনপি

খালেদা জিয়ার জন্মদিন উদযাপনে কর্মসূচি ঘোষণা বিএনপির


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০২৫ ২:০৩ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ বুধবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার (১৫ আগস্ট) দেশব্যাপী দলীয় কার্যালয় ও মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তবে, কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে দলটির পক্ষ থেকে।

বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আগামী ১৫ আগস্ট (শুক্রবার) বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর