, | |

মূলপাতা বিএনপি

আগে ঘুষ দিতে হতো ১ লাখ টাকা, এখন দিতে হয় ৫ লাখ: মির্জা ফখরুল


মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২৫ ৩:১৪ : অপরাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল একজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা হলো। তিনি বললেন, ‘আগে ঘুষ দিতাম এক লাখ টাকা, এখন দিতে হচ্ছে ৫ লাখ টাকা।’ আমি জানি না…বিষয়টা কীভাবে দেখবেন আপনারা। কিন্তু এটাই সত্য।

আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘কোথাও কোনো সুশাসন নেই, নিয়ন্ত্রণ নেই। পুলিশে কোনো পরিবর্তন হয়নি। তবে রাতারাতি সংস্কার করে ফেলা সম্ভব নয়। এ জন্য সময় লাগবে। এ জন্য গণতান্ত্রিক চর্চা বাদ দিয়ে বসে থাকা যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এ জন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে। সেই সংসদের জবাবহিদিতা থাকবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আগের সরকারের কোনো জবাবদিহিতা ছিল না, এটা আমার চাইতে আপনারা অনেক বেশি ভালো জানেন। কিন্তু আমরা চেষ্টা করেছি, বারবার আমরা রাস্তায় নেমেছি, বারবার কথা বলছি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিবর্তন নিয়ে এসে আবার একটা সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি নতুন বাংলাদেশ নির্মাণ করার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে আমরা খুব ভালো করে উপলব্ধি করি বর্তমান রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে হবে। তবে, এটা রাতারাতি পরিবর্তন সম্ভব নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের কথা তো আমরা বলি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করি বলে। গণতান্ত্রিক দল হিসেবে আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে সংস্কার করতে হবে।’

আরও পড়ুন: ‘গুলি করো’, হাসিনার নির্দেশ নিয়ে আল জাজিরার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর