, | |

মূলপাতা রাজধানী

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ৩৩


প্রকাশের সময় :২৫ জুলাই, ২০২৫ ৭:২৮ : অপরাহ্ণ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে রাজধানীর সাতটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ জন, ঢাকা সিএমএইচে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে একজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কারো মরদেহ হাসপাতালে নেওয়া হয়, আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সর্বশেষ আজ শুক্রবার দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাকিন নামে এক শিক্ষার্থী। মাকিনের বাড়ি গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুর্ঘটনায় প্রায় দেড় শতাধিক ব্যক্তি আহত হন। এর মধ্যে অনেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন। এর মধ্যে ৪০ জনই আছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে।

বাকিদের মধ্যে আটজন সিএমএইচে এবং একজন করে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত দেড় শতাধিক। দগ্ধ ও আহতদের অনেকে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনায় মারা যাওয়া দুই শিক্ষিকা পাচ্ছেন রাষ্ট্রীয় সম্মাননা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর