, | |

মূলপাতা রাজধানী

আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার


নাঈমুর রহমান দুর্জয়
প্রকাশের সময় :২ জুলাই, ২০২৫ ১১:৩৭ : অপরাহ্ণ

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গ্রেপ্তারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন দুর্জয়। ঢাকার লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানায় পৃথক দুটি হত্যা মামলায় এজাহারনামীয় আসামি দুর্জয়।

জানা গেছে, চলতি বছর ২১ জানুয়ারি দুর্জয়ের লালমাটিয়ায় থাকা ২ হাজার ৫২৩ বর্গফুটের একটি ফ্ল্যাট, পূর্বাচলে তিন কাঠার প্লট ও তিনটি গাড়ি, ১০টি ব্যাংক অ্যাকাউন্ট ও দুটি বিমা পলিসির হিসাব জব্দের আদেশ দেয় আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ নির্দেশ দেন।

নাঈমুর রহমান দুর্জয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন।

আরও পড়ুন: শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর