, | |

মূলপাতা জাতীয়

সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি স্থগিত, সংকট নিরসনে কমিটি


সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ।
প্রকাশের সময় :২৭ মে, ২০২৫ ২:১৯ : অপরাহ্ণ

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ের কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছেন। কর্মচারীদের নেতা নজরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেয়া হয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সঙ্গে আমাদের বৈঠক হবে। বৈঠক শেষে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।

এদিকে নিরাপত্তাবলয় ভেঙে চতুর্থদিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের সময় কর্মকর্তা-কর্মচারীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালে আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কাল আইন’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও এক হও’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন কর্মসূচির মধ্যে আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সচিবালয়ের গেটগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গণমাধ্যমকর্মীদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী গোটা সচিবালয়ে নিরাপত্তা জোরদার করেছে। কর্মকর্তা ও কর্মচারীরা নির্বিঘ্নে প্রবেশ করছেন। তবে দর্শনার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেলা ১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয় প্রশাসন।

সংকট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের চলমান সংকট নিরসনে ৮ সদস্যের সচিব কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এই কমিটি বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেছেন। সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিকেল পৌনে ৩টায় এ বৈঠক শুরু হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বৈঠকে সভাপতিত্ব করছেন।

আরও পড়ুন: সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর