, | |

মূলপাতা জাতীয়

সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রকাশের সময় :২৪ মে, ২০২৫ ১১:০৫ : পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের আলোচনায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের গুমোট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে কয়েকটি দলের পক্ষ থেকে তাকে পদত্যাগ না করার আহ্বান জানানো হয়েছে। এই অবস্থার মধ্যে আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে যাওয়া এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক রয়েছে।

তবে, বৈঠকে কারা কারা অংশ নেবেন জানতে চাইলে শায়রুল কবির বলেন, এই বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জামায়তের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর আমির সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে সময় চেয়েছিলাম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের আজকে রাতে সাক্ষাতের সময়সূচি জানানো হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এক জরুরী সংবাদ সম্মেলনে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন অনুষ্ঠানে দলের অবস্থান জানান দেওয়ার পর রাজনৈতিক অঙ্গন উত্তাপ ছড়াতে থাকে। এরপরপরই ‘প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা’ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাত করে গণমাধ্যমকে এমন কথা জানান ন্যাশনাল রিপাবলিক পার্টি (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম। এ নিয়ে নানা গুঞ্জন ছড়ায়।

 

গতকাল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ফয়েজ আহমেদ তৈয়্যব তার ফেসবুকে পেজে জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না।

অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদও জানান, বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না। তবে তিনি থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ড. ইউনূস বেশ কিছু কারণে বিরক্ত হয়ে পদত্যাগের চিন্তা করেন। এর মধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেনাপ্রধানের বক্তব্য, নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় নির্বাচন নিয়ে আগ বাড়িয়ে কথা বলা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি নিয়ে একাংশের কর্মকর্তাদের আন্দোলনে বন্দরে ব্যবসায়ীরা হয়রানির স্বীকার, সবশেষে বিএনপি নেতা ইশরাক হোসেন ও ছাত্রদল নেতা হত্যার ঘটনায় সড়ক অবরোধ এবং একজন উপদেষ্টার ফেসবুক পোস্ট ও কিছু কর্মকাণ্ডে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য অন্যতম।

আরও পড়ুন:

আপনি ১৮ কোটি জনগণের ইউনূস, আপনার পদত্যাগ চাই না: ফারুক

‘ড. ইউনূসের পদত্যাগের এখতিয়ার নেই’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর