, | |

মূলপাতা রাজধানী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব নাগরিক সেবা বন্ধ


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন
প্রকাশের সময় :২১ মে, ২০২৫ ৭:০৭ : অপরাহ্ণ

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।

আজ বুধবার ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত কয়েক দিন ধরেই নগর ভবনের ভেতরকার সব নাগরিক সেবা বন্ধ রয়েছে। আজ নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোও বন্ধ রয়েছে। এর ফলে আমরা কোনো নাগরিক সেবা ঢাকা দক্ষিণ সিটির নাগরিকদের দিতে পারছি না।

ডিএসসিসির কর্মচারী ইউনিয়নগুলির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রশাসক শাহজাহান মিয়া বলেন, ‘আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।’

বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ ও কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। এতে নগর ভবনে অচলাবস্থা চলছে। বিক্ষোভের কারণে নগর ভবন তালাবদ্ধ। এ ছাড়াও কর্মবিরতিতে রয়েছে কর্মচারী ইউনিয়নগুলো। তাই সব পরিষেবা বন্ধ রয়েছে। এছাড়াও, ডিএসসিসির আটটি আঞ্চলিক অফিসও বন্ধ।

নগর ভবন বন্ধ করে দেওয়ায় কার্যত সব ধরনের কাজ বন্ধ রেখেছেন ডিএসসিসির কর্মচারীরা।

আরও পড়ুন: ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর