, | |

মূলপাতা রাজধানী

শেখ মুজিব, হাসিনা ও কাদেরের নামে শাহবাগে গরু-ছাগল জবাই


আজ দুপুরে রাজধানীর শাহবাগে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদরের নামে গরু-ছাগল জবাই করা হয়।
প্রকাশের সময় :১২ মে, ২০২৫ ৩:২২ : অপরাহ্ণ

‘ফ্যাসিবাদী দল’ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় ‘শুকরিয়া’ জানাতে দলটির সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে রাজধানীর শাহবাগে গরু-ছাগল জবাই করা হয়েছে। এ ছাড়া শেখ মুজিবুর রহমানের নামেও গরু জবাই করা হয়েছে।

আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে এমন চিত্র দেখা গেছে।

জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের দাবির মুখে গত ১০ মে রাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। ওইদিন রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ‘শুকরিয়া’ জানাতে দলটির নেতাদের নামে রাজধানীর শাহবাগে গরু ও ছাগল জবাই হয়েছে।

শেখ মুজিব, হাসিনা ও কাদেরের নামে শাহবাগে গরু-ছাগল জবাই

সরেজমিনে দেখা যায়, গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খুশিতে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে একটি করে গরু এবং ওবায়দুল কাদেরের নামে একটি ছাগল জবাই করে।

শেখ মুজিব, হাসিনা ও কাদেরের নামে শাহবাগে গরু-ছাগল জবাই

এর আগে, ১০ মে রাতে অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার ও লেখক পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টে জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের আনন্দে জিয়াফত হবে শাহবাগে। আমি টেকাটুকা জোগারের দায়িত্ব নিলাম। চাকভুম চাকভুম মিউজিকের সঙ্গে ড্যান্স মারা লাগবি। এইটাই কন্ডিশন।

এরপর আজ সোমবার ‍দুপুরে আরেক পোস্টে পিনাকী ভট্টাচার্য জানান, আজকের আয়োজনে সবার দাওয়াত। খাওয়া দাওয়া হবে ভরপুর।

এদিকে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়ায় নেত্রকোণায় নিজের গোয়ালের গরু জবাই করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

গতকাল রোববার বিকেলে নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে স্থানীয় মারকাজুল সাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার সামনে গরু জবাই করে বিরিয়ানি রান্নার ব্যবস্থা করেন তিনি।

আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধ, খুশিতে গরু জবাই করে খাওয়ালেন রফিকুল ইসলাম মাদানী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর