, | |

মূলপাতা রাজধানী

অভিনেতা সিদ্দিককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ


অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক
প্রকাশের সময় :২৯ এপ্রিল, ২০২৫ ৭:১৬ : অপরাহ্ণ

ছোটপর্দার জনপ্রিয় কমেডি অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছেন একদল যুবক। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে। তাকে মারধরের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় তাকে একদল যুবক টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এ সময় সিদ্দিক কান্নাকাটি করছিলেন এবং যুবকদের মধ্যে কেউ কেউ তার গায়ে হাত তুলছিলেন। তারা ‘আওয়ামী লীগের দোসর’ বলে স্লোগান দিচ্ছিলেন।

জানা যায়, জামাকাপড় ছেঁড়া অবস্থায় সিদ্দিককে ঢাকার রমনা থানায় নিয়ে যাওয়া হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ওসি (অপারেশনস) আতিকুল আলম জানান, একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের কাছে হস্তান্তর করে। তিনি এখন আমাদের হেফাজতে আছেন।

ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে মারধর ও স্লোগানের মধ্য দিয়ে সিদ্দিককে থানায় নেওয়া হয় এবং পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তবে যারা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করেছেন, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী কিনা- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে এক ব্যক্তি ধারাবিবরণী দিতে দিতে বলেন, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।’

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিল সে। বিশেষ করে ঢাকা-১৭ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে সবার নজর কেড়েছিলেন সিদ্দিক। কিন্তু প্রার্থী হতে পারেননি তিনি।

আরও পড়ুন: সাবেক মন্ত্রী আনিসুল হককে কিল-ঘুষি, দৌড়ে রক্ষা পেলেন গণধোলাই থেকে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর