, | |

মূলপাতা আইন-আদালত

‘২০০টি গুমের সঙ্গে জড়িত শেখ হাসিনা ও জিয়াউল আহসান’


শেখ হাসিনা ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান
প্রকাশের সময় :২০ এপ্রিল, ২০২৫ ৬:১৬ : অপরাহ্ণ

প্রায় ২০০টি গুমের সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আজ রোববার ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক বিচারপতি, সাবেক সচিব, সাবেক পুলিশ-সেনা কর্মকর্তাসহ ১৯ জনকে হাজির করা হয়।

এসব আসামিরা হলেন-আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডা. দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সোলাইমান সেলিম, আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্রী-শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

আগামী ২০ জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

চিফ প্রসিকিউটার বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য-উপাত্ত জড়ো করা হয়েছে।

তাজুল ইসলাম বলেন, তদন্তে এমন সব সাক্ষ্যপ্রমাণ উঠে এসেছে; যা থেকে স্পষ্ট যে, অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন। ভিকটিমদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি ভিডিও ফুটেজ ও ড্রোন ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

ট্রাইব্যুনাল জানায়, তদন্ত শেষ হলে প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে মামলাটি প্রসিকিউশনের জন্য প্রস্তুত করা হবে। এরপর অভিযোগ গঠন, শুনানি এবং বিচারিক কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন: ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী শাজাহান খানের একি কাণ্ড!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর