, | |

মূলপাতা খেলা

মাঠেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন তামিম, নেওয়া হলো হাসপাতালে


তামিম ইকবাল
প্রকাশের সময় :২৪ মার্চ, ২০২৫ ১২:২৪ : অপরাহ্ণ

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবাল। ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথায় অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। এ সময় দ্রুত তাকে বিকেএসপির পাশে কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় সেখানে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে।

আজ সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ চলছিল মোহামেডানের।

প্রথম রাউন্ডের অষ্টম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তিনি।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু, হেলিকপ্টারে উঠানোর মতো শারীরিক অবস্থা না থাকায় কেপিজে স্পেশালাইজড হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে।

এর আগে চিকিৎসার জন্য একটি হেলিকপ্টারও বিকেএসপিতে আসে। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার আগে বিকেএসপির মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়।

জানা গেছে, তামিমকে দেখতে হেলিকপ্টারে করে স্ত্রী আয়েশা সিদ্দিকা ও বড় ভাই নাফিস ইকবাল হাসপাতালে যাচ্ছেন।

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির ১৯তম বোর্ডসভা স্থগিত করা হয়েছে। যা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে এখন হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

আরও পড়ুন: ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর