, | |

মূলপাতা রাজধানী

রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, ৪ জনের লাশ উদ্ধার


আজ দুপুরে রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার এই আবাসিক হোটেলে আগুন লাগে।
প্রকাশের সময় :৩ মার্চ, ২০২৫ ২:১১ : অপরাহ্ণ

রাজধানীর শাহজাদপুরের বাশতলা এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন।

আজ সোমবার দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রাথমিকভাবে মৃতদের নাম-পরিচয় জানা যায়নি। হোটেলের ভেতরে আরও মরদেহ আছে কিনা তল্লাশি চলছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আজ বেলা ১২টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বেলা ১২টা ৩১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকার ভাটারার শাহজাদপুরে ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় সৌদিয়া আবাসিক হোটেলে আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে চার জন নিহত হয়েছে। তারা সবাই পুরুষ। নিহতদের মরদেহ ছয় তলায় পাওয়া গেছে। একজনের মরদেহ বাথরুমের ভিতরে এবং তিনটি সিঁড়ির গোড়ায় পড়ে ছিল।

সিঁড়ির দরজা তালা মারা ছিল বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, নিহত চারজনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একজনের মরদেহ বাথরুমের ভেতরে, তিনজনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। এ সময় সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন:

আওয়ামী লীগ আর করবো না, আদালতে কামাল মজুমদার

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

যাদের হাতে উঠলো এবারের অস্কার পুরস্কার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর