, | |

মূলপাতা বিএনপি

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল


জাতীয় স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মির্জা ফখরুল।
প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২৪ ১১:৫৩ : পূর্বাহ্ণ

মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।  তাৎক্ষণিকভাবে তাকে সাভারের সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী সোহেলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার সিএমএইচে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব এখন অনেকটা সুস্থ।

আরও পড়ুন:

আগামী জাতীয় নির্বাচন কখন হবে, জানালেন প্রধান উপদেষ্টা

এবার ‘অন্য রকম’ বিজয় দিবস

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বিজয় দিবসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নাটকীয় জয় বাংলাদেশের

৫ বিলিয়ন ডলার লুট: শেখ হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে রুল

গুমের পর অনেককেই মাথায় গুলি করে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর