, | |

মূলপাতা রাজধানী

সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার


সাংবাদিক মুন্নী সাহা
প্রকাশের সময় :৩০ নভেম্বর, ২০২৪ ১০:৪১ : অপরাহ্ণ

সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কাওরানবাজারে জনতা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে গ্রেপ্তার করে।

বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজত আছেন বলে জানা গেছে।

জানা গেছে, রাজধানীর কাওরান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন।

জানা গেছে, মুন্নী সাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে। সেখান থেকে ভোরের কাগজ-এ দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়।

এটিএন নিউজের শুরু থেকে মুন্নী সাহা এই টিভি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামের একটি প্লাটফর্মের উদ্যোগের সঙ্গে যুক্ত হন তিনি।

আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে টাকার পাহাড়! এবার মিললো ৮ কোটি ২১ লাখ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর