, | |

মূলপাতা আইন-আদালত

অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ


সুপ্রিম কোর্ট
প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২৪ ১২:২১ : পূর্বাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাক্রমে প্রধান বিচারপতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে, সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গত মঙ্গলবার (৬ আগস্ট) ‍ জানান, বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে অসহযোগ কর্মসূচির মধ্যে অনির্দিষ্টকালের জন্য সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিন ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ থেকে পালিয়ে যান। এই খবর ছড়িয়ে পড়লে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। এরপর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়।

শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

এদিকে গতকাল দুপুরে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরে রদবদল শুরু হয়েছে।

আরও পড়ুন:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ড. ইউনূস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ড. ইউনূস

শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘণ্টা যা ঘটেছিল

আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপিরা কে কোথায়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর