, | |

মূলপাতা বিএনপি

চার মহানগরে বিএনপির নতুন কমিটি, নেতৃত্বে আসলেন যারা


প্রকাশের সময় :৭ জুলাই, ২০২৪ ১১:২১ : পূর্বাহ্ণ

ঈদের আগে বিলুপ্ত করা বিএনপির চার মহানগরে চারটি মহানগর ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই চার ইউনিট হলো-ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর। চার মহানগরের নেতৃত্বে কিছুটা পরিবর্তন এনেছে দলটি।

আজ রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব ইউনিট কমিটি ঘোষণা করা হয়।

নতুন ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে। আর সদস্য সচিব করা হয়েছে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে।

 

নতুন কমিটি দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণেও। এখানে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে। আর সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন।

চট্টগ্রামে মহানগর বিএনপির নেতৃত্বে এসেছেন দুই নতুন মুখ। নতুন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা এরশাদুল্লাহ এবং সদস্য সচিব করা হয়েছে ছাত্রদল নেতা নাজিমুর রহমানকে।

এছাড়া, বরিশাল মহানগরে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এই মহানগর বিএনপিতে আবারও আহ্বায়ক করা হয়েছে মনিরুজ্জামান খান ফারুককে। এছাড়া সদস্য সচিবের পদ পেয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার জিয়া। কমিটিতে এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে।

উল্লেখ্য, গত ‌১৪ জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ চট্টগ্রাম ও বরিশাল মহানগরের কমিটি বিলুপ্ত করা হয়েছিল।

আরও পড়ুন: ঢাকাসহ ৩ মহানগর বিএনপি এবং যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর