, | |

মূলপাতা আইন-আদালত

বিএনপি নেতা ইশরাক হোসেন কারাগারে


ইশরাক হোসেন
প্রকাশের সময় :১৯ মে, ২০২৪ ৩:৫৬ : অপরাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার তিনি রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। মেয়াদ শেষে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন বর্ধিত করার আবেদন করেন ইশরাক। শুনানি শেষে আদালত তার জামিন বাড়ানোর আবেদন বাতিল করে দেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে বিএনপির গত বছর ২৮ অক্টোবরের মহাসমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতা নিয়ে ঢাকার বিভিন্ন থানায় করা পৃথক মামলায় ২৯ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নেন ইশরাক।

বিএনপির ওই মহাসমাবেশ ঘিরে ঢাকার চারটি থানায় করা পৃথক ১২টি মামলায় ইশরাক হোসেন ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বলে জানান তার আইনজীবী এ কে এম এহসানুর রহমান।

পল্টন থানায় করা ছয়টি, রমনা থানার তিনটি, মতিঝিল থানার দুটি ও ওয়ারী থানায় করা একটি-এই ১২টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর