, | |

মূলপাতা রাজধানী

রাজধানীতে বাসে আগুন


আজ রাতে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে একটি বাসে আগুন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২৩ ১০:০১ : অপরাহ্ণ

সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচির আগের রাতে রাজধানীর গুলিস্তানে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে গুলিস্তান টোল প্লাজার পাশে রজনীগন্ধ্যা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ২টি ইউনিট। রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর