, | |

মূলপাতা রাজধানী

শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন


আজ দুপুরে রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২৩ ৪:০২ : অপরাহ্ণ

রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে দিনদুপুরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের কন্টোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পলাশী স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে আজ সকালে পুরান ঢাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। ধানমন্ডিতেও একটি বাসে আগুন দেওয়া হয় সকালে।

আরও পড়ুন: রাজধানীতে বাসে আগুন

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর