বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা বিএনপি

যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি ঘোষণা


যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ এবং দক্ষিণের নতুন আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ৯ আগস্ট ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ

যুবদলের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসাথে নতুন আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার রাতে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক এমএ গাফফার, ইকবাল হোসেন, মুকিত হোসেন ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

এর আগে গতকাল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলামকে (শ্রাবণ) সরিয়ে দেওয়া হয়। তার জায়গায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর