, | |

মূলপাতা আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে: শেখ সেলিম


আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম
প্রকাশের সময় :৬ আগস্ট, ২০২৩ ১১:১৮ : পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

গতকাল শনিবার রাজধানীর বাংলা একাডেমীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ এই সভার আয়োজন করে।

সভায় শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘এই সিকিউরিটিকে (এসএসএফ) আজকে ঠিকমতো যাচাই করে নিতে হবে। মিসেস গান্ধীকে সিকিউরিটি গুলি করেছিল। এই সিকিউরিটির দায়িত্ব কারা পালন করছে? শতভাগ কি যাচাই হয়?’

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এই সিকিউরিটির (এসএসএফ) ভেতর সিভিলের লোক আছে। আমার কাছে ডকুমেন্ট আছে। এটা বলতে গেলে আমি খারাপ হয়ে যাবো। এখন প্রধানমন্ত্রীকে বাঁচাতে হবে। আমাদের সতর্ক থাকতে হবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর