, | |

মূলপাতা অর্থ-বাণিজ্য

আবার বাড়লো স্বর্ণের দাম


প্রকাশের সময় :৭ জুন, ২০২৩ ৮:১৫ : অপরাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম এখন দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। যা আগে ছিল ৯৬ হাজার ৬৯৫ টাকা।

আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে।

এর আগে গত ২৮ মে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেটের ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৭ হাজার ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

রুপার দাম অপরিবর্তিত

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর