, | |

মূলপাতা স্বাস্থ্য

করোনায় এক লাফে শনাক্ত বাড়লো দ্বিগুণের বেশি, মৃত্যু ১


প্রকাশের সময় :৬ জুন, ২০২৩ ৫:২৩ : অপরাহ্ণ

দেশে হঠাৎ করে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। একদিনের ব্যবধানের শনাক্ত বেড়েছে দ্বিগুণের বেশি।

গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় ১৯৮ জন শনাক্ত হয়েছে। এ সময় একজনের মৃত্যু হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জনে। জনে। আর মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৫১ জনে দাঁড়িয়েছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৬ দশমিক ৪৩ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৪৩৭ জন।

গতকাল সোমবার ৭৫ জনের করোনা শনাক্ত হয়। এ সময় করোনায় দুজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: সারাদেশে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর