, | |

মূলপাতা আইন-আদালত

জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক


মতিউর রহমান
প্রকাশের সময় :২ এপ্রিল, ২০২৩ ৩:৪০ : অপরাহ্ণ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

আজ রোববার দুপুরে বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, গত ২৯ মার্চ রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন আইনজীবী আবদুল মালেক।

এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর