, | |

মূলপাতা রাজধানী

রাজধানীতে ডাচ বাংলা ব্যাংকের গাড়িতে ডাকাতি, ১১ কোটি টাকা লুট


ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৯ মার্চ, ২০২৩ ৩:১১ : অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের গাড়ি আটকে ১১ কোটি ২৭ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, গাড়িটি বুথে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিলো।

ব্যাংক কর্তৃপক্ষ দাবি করছে, ওই গাড়িতে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিল।

তুরাগ থানার ওসি মওদুদ হাওলাদার বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা সাভার ইপিজেডের ডাচ বাংলা ব্যাংকের বুথে রাখার জন্য নিয়ে যাচ্ছিল। পথে সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর