, | |

মূলপাতা জাতীয়

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ


মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
প্রকাশের সময় :১৪ জানুয়ারি, ২০২৩ ৯:১৭ : পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুদিনের সফরে ঢাকায় আসছেন।

আজ শনিবার রাতে তিনদিনের ভারত সফর শেষে ঢাকায় পৌঁছবেন ডোনাল্ড লু।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। পাশাপাশি তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।

এ সফরে ডোনাল্ড লু দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি মানবাধিকার ও শ্রম অধিকারের বিষয়টিও আলোচনায় আসবে।

গত বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, লু বাংলাদেশ সফরকালে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দুই দেশের সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণ করার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি শ্রম ও মানবাধিকার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তা-ভাবনা সম্পর্কে জানবেন।

উল্লেখ্য, পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরই তার ক্ষমতাচ্যুতির প্লট তৈরির জন্য মার্কিন প্রশাসনের পদস্থ কর্মকর্তা ডোনাল্ড লু’কে দায়ী করেন।

২০২১ সালের ১৫ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী মন্ত্রী হিসেবে যোগ দেন ডোনাল্ড লু। এর আগে তিনি কিরগিজিস্তান ও আলবেনিয়াতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: বাংলাদেশ দূতকে ডেকে পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন ডোনাল্ড লু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর