সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রক্তাক্ত বিছানার ছবি শেয়ার করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরী মণি।
আজ রোববার ভোর রাতে তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে রক্তাক্ত বিছানার ওই ছবির সঙ্গে পরী মণি লিখেছেন-‘আগামীকাল প্রেস কনফারেন্স…লোডিং।’
এই ছবি শেয়ার করার পরই তার ভক্তকূল সংশয় প্রকাশ করেছেন। অনেকে জানতে চেয়েছেন কী হয়েছে?
তবে ভক্তকূলের কোনো মন্তব্যের সাড়া দেননি পরী মণি।

তবে কিছুদিন আগে তার আঙুল কেটে গিয়েছিল হয়তো সেখানেই আবার কিছু হয়েছে কেউ কেউ এমন ধারণাও করছেন। আবার কেউ লিখেছেন, এটা মশা মারার রক্ত।
গত শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে পরী তার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে স্বামী শরিফুল ইসলাম রাজকে জীবন থেকে ছুটি দেয়ার কথা জানান।
আরও পড়ুন: পরী মণির স্ট্যাটাস, রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত
পরী মণির এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। অনেকেই তাদের সম্ভাব্য বিচ্ছেদের কারণ নিয়ে প্রশ্ন তুলেন।
স্ট্যাটাসের বিষয়ে পরী মণি একটি গণমাধ্যমকে বলেন, ‘এমন অসুস্থ সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাই না। রাতেই রাজের বাসা থেকে বের হয়ে এসেছি। ওর সঙ্গে আর থাকা হবে না। তবে এখনও বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদের চিঠি শিগগিরই পাঠিয়ে দেবো।’
আলাদা হয়ে যাওয়ার কারণ সম্পর্কে পরী মণির ভাষ্য, ‘বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। তার (রাজ) যে আচার-আচরণ তাতে একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। আমার মানসিক অবস্থা এখন ভালো নাই, এর বেশি আর কিছু বলতে পারছি না।’
