, | |

মূলপাতা শিক্ষা

সরকারি মাধ্যমিকে ভর্তির লটারি আজ, ফল জানা যাবে যেভাবে


প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২২ ৯:৩৩ : পূর্বাহ্ণ

সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি আজ সোমবার অনুষ্ঠিত হবে। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর ২টায় লটারি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ তথ্য জানায়।

একই স্থানে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ৩টায় বেসরকারি মাধ্যমিকের (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) লটারি অনুষ্ঠিত হবে। স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে https://gsa.teletalk.com.bd লটারির ফল দেখা যাবে।

এবারের লটারিতে আগামী শিক্ষাবর্ষের জন্য সরকারি বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৮৯০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫.৮ জন শিক্ষার্থী। আর বেসরকারিতে ৯ লাখ ২৫ হাজার ৭৮০ টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।

এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। এরই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মাউশি।

সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ভর্তি সুযোগ পাবেন মাত্র ৪১ শতাংশ আসনে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর