দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৮২ জনে। আর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ৬৪ জনে দাঁড়িয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেশে ৬৩৭ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। তবে এসময় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯২ এবং ঢাকার বাইরে ৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ১৭৭ জন।
প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।
