বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

করোনায় আক্রান্ত শিক্ষামন্ত্রী দীপু মনি


শিক্ষামন্ত্রী দীপু মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ১৮ জুন ২০২২, ১০:২৯ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আজ সকালে শিক্ষামন্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। সন্ধ্যায় আরটিপিসিআর টেস্টে তার করোনা পজিটিভ রেজাল্ট আসে। তিনি বর্তমানে তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর