, | |

মূলপাতা স্বাস্থ্য

করোনায় আবার মৃত্যুশূন্য দিন, শনাক্তের সংখ্যা ৭৩


প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২২ ৪:৩০ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জন অপরিবর্তিত থাকলো।

গত ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭ জনে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বুধবার করোনায় ১ জনের মৃত্যু হয়। এ সময় করোনা শনাক্ত হয় ৬৯ জনের।

আরও পড়ুন:

চট্টগ্রাম ও ঢাকায় নিয়োগ দেবে বিএসআরএম গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে

এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, যোগ্যতা এইচএসসি পাস

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

পরীক্ষার তুলনায় শনাক্তের হার শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮৪ জন।

এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর