, | |

মূলপাতা দেশজুড়ে

২ হাজার কোটি টাকা পাচারের মামলায় সাবেক এলজিআরডি মন্ত্রীর ভাই গ্রেপ্তার


খন্দকার মোহতেশাম হোসেন বাবর
প্রকাশের সময় :৮ মার্চ, ২০২২ ১১:১৭ : পূর্বাহ্ণ

২ হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের আলোচিত সংসদ সদস্য ও সাবেক এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

খন্দকার মোহতেশাম হোসেন বাবর ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এর আগে তিনি সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৩রা মার্চ দুই হাজার কোটি টাকা পাচার মামলায় বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে সিআইডি পুলিশ।

ঢাকা মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখায় এ অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস।

এ মামলার অপর আসামিরা হলেন- শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন বরকত ও তার ছোট ভাই ইমতিয়াজ হাসান রুবেল, জেলা যুবলীগের সাবেক সভাপতি ও মন্ত্রীর এপিএস এএইচএম ফুয়াদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, যুবলীগ নেতা আশিকুর রহমান ফারহান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, যুবলীগ নেতা কামরুল হাসান ডেভিড, মোহাম্মদ আলী দিদার ও তারিকুল ইসলাম নাসিম।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর