, | |

মূলপাতা বিএনপি

সাবেক এমপি আখতারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার


প্রকাশের সময় :২০ ফেব্রুয়ারি, ২০২২ ১:০১ : অপরাহ্ণ

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

রুহুল কবীর রিজভী বলেন, দলীয় শৃংখলার পরিপন্থীতে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.)আখতারুজ্জামান গত সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন ।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর