বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা খেলা

৬ মিনিটে ২ গোল করে শেষ ষোলোতে বার্সা



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ৬ জানুয়ারি ২০২২, ১০:২৪ পূর্বাহ্ণ

স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা কোপা দেল রে’র ম্যাচে লিনারেস দেপোর্তিভোকে হারিয়ে শেষ ষোলোতে পা রেখেছে বার্সেলোনা।

ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল পেয়ে জয়ের হাসি হাসে দলটি।

লিনারেস দেপোর্তিভোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

বুধবার রাতে ম্যাচের শুরুর ১৯ মিনিটেই এগিয়ে যায় লিনারেস।

তবে দ্বিতীয়ার্ধের শুরুর ৬৩ মিনিটে ফরাসি তারকা দেম্বেলে নিচু শটে গোল করে বার্সাকে সমতা ফেরায়।

আর ৬৯ মিনিটে বার্সার একাডেমির খেলোয়াড় ফেরান জুটগ্লা পাল্টা আক্রমণে বাঁকানো শটে গোল করে এগিয়ে নেন দলকে।

শেষ পর্যন্ত পিছিয়ে পড়া বার্সা জয় পায় ২-১ ব্যবধানে।

এদিকে বার্সেলোনা ছাড়াও কোপা ডেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে-এসপানিওল, রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেনসিয়া, রায়ো ভায়োকানো, মায়োর্কা, রিয়াল মাদ্রিদ ও তৃতীয় সারির দল অ্যাটলেটিকো বালেয়ারেস।

আরও পড়ুন: জয় দিয়ে বছর শুরু করলো বার্সেলোনা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর