বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

দেশের সব জুয়েলারি দোকান আজ বন্ধ



নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময় : ১৩ অক্টোবর ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ

দেশের সব জুয়েলারি দোকান আজ বন্ধ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার দেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

প্রতিবছরই দুর্গাপূজার মহা অষ্টমীর দিন দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর