, | |

মূলপাতা রাজধানী

মাথায় গুলি লেগে র‍্যাব সদস্যের রহস্যজনক মৃত্যু


প্রকাশের সময় :১৩ সেপ্টেম্বর, ২০২১ ৭:০৭ : অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় র‍্যাব সদর দপ্তরে মাথায় গুলি লেগে এক র‍্যাব সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শুভ মল্ল (২৬) নামের ওই পুলিশ কনস্টেবল প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের জোরাবগঞ্জ থানায়।

এটি দুর্ঘটনা, না কি আত্মহত্যা, তা নিশ্চিত করতে পারেনি র‌্যাবের কর্মকর্তারা।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, শুভর নামে বরাদ্দ হওয়া রাইফেলের গুলিতে তার মৃত্যু হয়। এটি দুর্ঘটনা বা আত্মহত্যা জনিত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিকাল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় শুভ মল্লকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর