, | |

মূলপাতা রাজধানী

পরিকল্পনা সচিবের গাড়িতে বিএনপি নেতা-কর্মীদের হামলা-ভাঙচুর


প্রকাশের সময় :১৭ আগস্ট, ২০২১ ১২:৩৪ : অপরাহ্ণ

রাজধানীর বিজয় সরণির এরোপ্লেন মোড়ে পরিকল্পনা বিভাগের সচিব মো. জয়নুল বারীর গাড়িতে হামলা করেছে বিএনপির নেতা-কর্মীরা। চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে তিনি পরিকল্পনা কমিশনের দিকে যাচ্ছিলেন।

আজ (১৭ আগস্ট) মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিএনপি নেতা-কর্মীরা অতর্কিত হামলা শুরু করলে জয়নুল বারী গাড়ি থেকে নেমে পাশের পুলিশ বক্সে আশ্রয় নেন। বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের এবং পেছনের সব গ্লাস ভেঙে দিয়েছে। তবে কেউ আহত হননি।

সচিব জয়নুল বারী বলেন, চন্দ্রিমা উদ্যানের কর্নারে আসার পর গাড়ির সামনে হঠাৎ করে বেশকিছু যুবক এসে ভাঙচুর শুরু করে। এ সময় আমি কোনো রকমে গাড়ি থেকে নেমে পুলিশ বক্সে গিয়ে আশ্রয় নেই। তারা গাড়ির সব গ্লাস ভেঙে ফেলছে। গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় আমার কোনো ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পরে ঘটনাস্থলে পুলিশ গেলে বিএনপি নেতা-কর্মীরা পালিয়ে যায়। ততক্ষণে গাড়ির সব গ্লাস ভেঙে ফেলে তারা। এরপর আরেকটি গাড়ি এসে সচিবকে পরিকল্পনা কমিশনে নিয়ে যায়।

উল্লেখ্য, সকালে বিএনপির মহানগর দক্ষিণ ও উত্তরের নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী ও পুলিশ আহত হয়েছেন।

আরও পড়ুন:

চন্দ্রিমা উদ্যানে বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর