ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আবাসন ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদসহ (নাছির ইউ মাহমুদ) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৪ জুন) দুপুরে ঢাকা উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের নিজ বাসা থেকে নাছির উদ্দিন মাহমুদকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নাছির উদ্দিনের বাসা থেকে বিদেশি মদ, বিয়ারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে সাভার থানায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাছির উদ্দিন মাহমুদসহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন পরীমনি।
আরও পড়ুন:
ব্যবসায়ী নাছির ইউ মাহমুদসহ ৬ জনের বিরুদ্ধে পরীমনির মামলা
আরও পড়ুন:
