, | |

মূলপাতা আইন-আদালত

হেফাজত নেতা মুফতি হাবীবুল্লাহ কাশেমী গ্রেপ্তার


প্রকাশের সময় :২৮ এপ্রিল, ২০২১ ৮:৪৫ : অপরাহ্ণ

এবার হেফাজতে ইসলামের আরেক নেতা মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি হেফাজতের সদস্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সদস্য।

মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী জোনের উপপুলিশ কমিশনার মো. আ. আহাদ গণমাধ্যমকে জানান, হেফাজত নেতা হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে আজ সন্ধ্যা সাতটার দিকে ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে গ্রেপ্তার করে ডেমরা জোনাল গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তার হেফাজত নেতার বিরুদ্ধে দেশব্যাপী হেফাজত ইসলামের তাণ্ডবে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সহিংসতায় উপস্থিতসহ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ আছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর