, | |

মূলপাতা বিএনপি

করোনায় আক্রান্ত বিএনপি নেতা আমান, হাসপাতালে ভর্তি


প্রকাশের সময় :১৭ এপ্রিল, ২০২১ ৪:৩১ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (১৭ এপ্রিল) দুপুরে এই বিএনপি নেতার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স রাজনীতি সংবাদকে জানান, আমানউল্লাহ আমানের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা ভালো আছেন।

তিনি জানান, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর