স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে রাজধানীতে তার ধানমন্ডির বাসায় গেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। তার সঙ্গে গিয়েছেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীও।
সোমবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে কালো রঙের একটি হায়েস গাড়িতে করে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় পৌঁছান।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হেফাজতের দুই শীর্ষ নেতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় রাতে নৈশভোজের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ মে রাত সোয়া ৯টার দিকে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে ৬ সদস্যদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় দেখা করতে গিয়েছিলেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাড়ে ৩ ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৪ দফা দাবি পেশ করা হয়।
বৈঠক শেষ হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী সাংবাদিকদের বলেছিলেন, আমাদের দাবিগুলো মন্ত্রীকে লিখিতভাবে জানিয়েছি। তিনি আমাদের কথা শুনেছেন, আশ্বাসও দিয়েছেন।
এর আগে গত ১৯ এপ্রিল হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন সংগঠনটির নেতারা।
