, | |

মূলপাতা জাতীয়

নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা করলো আ.লীগ


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ অক্টোবর, ২০২৬ ১২:১২ : অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মীদের তাকে হেনস্তা করেন।

স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড. ইউনূস হুইলচেয়ারে বের হওয়ার সময় তাকে হেনস্তা করা হয়। এ সময় তার পাশে লাগেজ হাতে ছিলেন অন্তর্বর্তী সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন ড. ইউনূসের সামনে গিয়ে দাঁড়ান। এ অবস্থায় হুইলচেয়ার ঘুরিয়ে তাকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ সময় যারা তাকে হেনস্তা করছিলেন, তারা পেছনে ছুটতে থাকেন। তাদের একজন চিৎকার করে বলতে থাকেন, ‘ইউ কিলড থাউজ্যান্ড পিপল ইন বাংলাদেশ। ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট! ইউ টেররিস্ট, হোয়াই ইউ কাম হিয়ার?… হোয়াই ডিড ইউ অ্যারেস্ট টু হান্ড্রেড থাউজ্যান্ড… হি কিল্ড থাউজ্যান্ড অব পুলিশ ইন মাই কান্ট্রি। হি ডেস্ট্রয় দ্য ডেমোক্রেসি ইন মাই কান্ট্রি…।’

 

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ড. ইউনূসের নিউইয়র্ক সফরের সময়ও জেএফকে বিমানবন্দরে আওয়ামী লীগ-সমর্থক প্রবাসীদের বিক্ষোভের ঘটনা ঘটে। ওই সময় তার সফরসঙ্গীদের লক্ষ্য করেও স্লোগান দেওয়া হয় এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেনের দিকে ডিম ছোড়ার ঘটনা ঘটে।

এদিকে ১১ থেকে ১৩ অক্টোবর বার্লিনে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ড. ইউনূসের অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন। সম্মেলনে তার অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে ইউরোপপ্রবাসীদের কয়েকটি সংগঠন আপত্তি জানানোর পর তার সফর বাতিলের সিদ্ধান্তের বিষয়টি জানা যায়।

সম্মেলনে ড. ইউনূসের অংশগ্রহণের বিষয়টি আয়োজকদের পক্ষ থেকেই জানানো হয়েছিল। তবে সম্মেলন শুরুর ঠিক আগে বক্তাদের তালিকা থেকে তার নাম আর দেখা যায়নি।

এদিকে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা দিয়েছেন সরকারের তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। জামায়াতে ইসলামী ও এনসিপি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।

আরও পড়ুন: আ.লীগের সঙ্গে মিলে ষড়যন্ত্র! সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

Rajniti Sangbad


আরও খবর